মাত্রাবৃত্তের অন্তমিলে এসো
শাফিক আফতাব....................
মাত্রাবৃত্তের অন্তমিলে এসো
অক্ষরবৃত্তের গভীর ছন্দে না ভেজে তব
একটি লম্বা কেশও।
গুরু ছন্দ আকাশে মেঘ জমায়
লঘু ছন্দ ব্যক্তিত্বকে হালকা করে
তারচে বরং মধ্যম ছন্দে__ মাত্রাবৃত্তে এসো
অন্তমিলে নিবিড় করে মেশো।
ছন্দে যদি দ্বন্দ্ব এনো ফুলের যদি গন্ধ হানো
মিথ্যে কথার ফুলঝুড়িতে গভীর রাতে বৃষ্টিপাতে একটি না গাও গানও
তাহলে আজ মিথ্যে হবে
মিথ্যে কথায় ভোরটি হবে __ এই কথাটি জেনো।
তারচে ভাই একটু তুমি হেসো
মাত্রাবৃত্তের অন্তমিলে এসো।
৩১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



