সাদা-কালো দিনের কবিতা
শাফিক আফতাব...................
আমায় তুমি দিয়েছিলে একটি গোলাপ ফুল
আকাশটাতে চাঁদটি তখন বইতেছিল শুভ্রপবন
আমায় তুমি দিয়েছিলো একটি নদীর কূল ;
আমায় দেখে পড়িয়েছিলো তোমার কানের দুল।
আমায় তুমি দিয়েছিলে একটি গোলাপ ফুল।
এবার তুমি দেবে কিন্তু একটি চুমোর দাগ
হৃদয় দিয়ে বাড়িয়ে দেবে তোমার অনুরাগ
লিপস্টিকের সিলমোহরে ধন্য হবো তোমায় পেয়ে__
তোমায় নিয়ে দিনটি যাবে আর হবেনা ভুল
আমায় তুমি দেবে কিন্তু একটি গোলাপ ফুল।
যদি না দাও মনটি তোমার যদি না গাও গানটি তোমার
না যদি যাও নদীর তীরে না মেশো মোর মনের ভীড়ে
চিরদিনের জন্য আমি চলেই যাবো ও মৌসুমী
আর হবেনা এই যুবকের মনের অনুকূল ;
আমায় তুমি দেবে কিন্তু একটি গোলাপ ফুল।
৩১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



