দুবেলা দুমুঠো ভাত চাই__ আর একটু সম্মান
শাফিক আফতাব.................
দুবেলা দুমুঠো ভাত চাই__ আর একটু সম্মান
নিবার্হী চেয়ার চাই না__ চাইনা গলাধাক্কা, অপমান।
আমাকে শুধু নিম্ন নাগরিকের চলনসই একটু সম্মান দাও
মোটা চালের এক প্লেট ভাত__ কিছু নিরামিষ__ তবে গবাদীগরুর এক বাটি দুধ
সুরম্য প্রাসাদ চাই না __ছুঁইতে চাইনা হেলিকাপ্টারের লেজ,
মোনালিসার চোখ চাই না__চাইনা ক্লিওপেট্ট্রার নান্দনিক বুক ;
কৃষ্ণকলির কালো চুলই চলবে__চলবে তার কাদামাখা প্রেম__গুঁদরি কাঁথার ওম।
গলায় বাঁধতে চাইনা টাইয়ের নিপুণ নট
গলায় গামছা বাঁধবে চাই
শীতাতপনিয়ন্ত্রিত রুমের কুসুম কুসুম গরম চাইনা__চাই বৃষ্টির জলধারা
কফিহাউজের অর্ধ্বনগ্ন রমণীর ঝাপছা আলোর শরীর চাইনা
চাই বিজলী চমকানো সখিনার ব্লাউজহীন গায়ের ঝিলিক।
তোমরা গর্বে আটখান হয়ে থাকো
হুইল চেয়ারে রাবারের ভুরি দোলায়ে রঙিন গেলাসে চুমু দাও
মাটির মানুষেরে অপাংক্তেয় ভাবো__নাইট ক্লাবে যাও__
কী সব আজেবাজে কুখাদ্য অখাদ্য খাও__বানরের মতোন ইংরেজ নৃত্য করো।
আমি ওসবের মধ্যে নেই
আমার সোনার হরফে বাঁধা সনদসকল নিয়ে আমি লাঙেলের মুঠি ধরবো
কেনোনা আজ রাতে চিকন চালের যে বিরানী রাঁধবে তোমাদের গিন্নী
তা আমাকেই চাষ করতে হবে।
টাইয়ের নটটা খোলো___নেংটি বাঁধো গোয়ায়__মালকোচা মারো
মাঠে নামো হে কৃষকের সন্তান__ দেখবে___পূর্বপুরুষের গায়ের গন্ধ পাবে।
৩১.০৮.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



