মানুষ বিষয়ক দুটো সত্যকথন
শাফিক আফতাব.....................
যাদের প্রাণ আছে তাদের আমরা প্রানী বলি
সে হিসেবে মানুষও এক ধরণের প্রাণী
পৃথিবীর তাবৎ প্রাণীকুল শুধু ক্ষুধা নিবৃত্তিতেই শান্ত থাকে
যৌনতা একটা বংশবৃদ্ধির পন্থা তাদের।
অথচ মানুষই একমাত্র প্রাণী সে শুধু ক্ষুধা নিবৃত্তিতেই শান্ত নয়
তার ক্ষমতা দরকার__ বিলাস দরকার__
তার পুঁজি দরকার।
সে প্রতারণা করে__খাদ্যে ভেজাল দেয়, দুর্নীতি করে।
ধর্ষণোত্তর হত্য, সেতো শুধু মানুষই করে, ক্ষমতার জন্য হত্যা
সেতো শুধু মানুষই করে__ অর্থের লোভে হত্যা মানুষের দ্বারাই সম্ভব।
তাহলে মানুষের হিংস্রতা পরিমাপ করুন
পশুর হিংস্রতাকে হার না মানাবে।
("হায়রে মানুষ রঙিন মানুষ")
০১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



