ক্ষয় ; মৃত্যু ; ফাও
শাফিক আফতাব........................
প্রতিদিন মৃত্যুর দিকে এগুই__
দ্রুততম বিমানের চেয়ে ঢের ;
অথচ পাইনা টের__
জবর দখল করি অন্যের মালিকানা ভূঁই।
প্রতিদিন একটু একটু করে ক্ষয়ে যাই
ট্রাকের চাকার ঘর্ষণে যেমন ক্ষয়ে যায় রাজপথ ;
নদীরা যেভাবে মরে যায় সতত__
তবু হিসাবে চুকি পাই টু পাই।
প্রতিদিন রক্তের তেজ মন্থর হয়__
তবু রক্তের উত্তাপে অহমিকায় উজ্জীবিত হই ;
মুখে ফোটে তবু মিথ্যে কথার খই__
আহা ! এতটুকু জাগেনা মনে মৃত্যুর ভয়।
প্রতিদিন যদি ক্ষয়েই যায়__তবে মুত্যুর দিকেই যাও ?
তবে কেনো হে ! মানুষের ঔরস, ভেজাল আর ফাও কেনো খাও ?
০১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



