ব্যর্থ মন হয়
শাফিক আফতাব.............
প্রতিদিন বিকেল আসে__ বিকল মনে হয়
প্রতিদিন বেড়ে উঠি__ ক্ষয় মনে হয়
প্রতিদিন ভালোবাসো__ স্বার্থ মনে হয়
প্রতিদিন প্রেম পাই__ তবু মিথ্যে দ্বন্দ্ব ভয়
প্রতিদিন তুমি কাছে আসো__ ফোটাও ফুল
প্রতিদিন তোমাকে গ্রহণ করি__ মনে হয় মনের ভুল।
প্রতিদিন দান করো__তবু কেনা ব্যথা জরজরো
প্রতিদিন বিকেল আসে__বিকল মনে হয়
প্রতিদিন সুখবর পাই__তবু ব্যর্থ মনে হয়।
০১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



