মাত্রাবৃত্তে ভালোবাসা
শাফিক আফতাব
আমায় তুমি বাসতে পারো ভালো
আমায় তুমি দিতেই পারো জোনাক মেয়ের আলো
আমায় তুমি বাসতে পারো ভালো।
আমায় তুমি জানতে পারে বদ
আমি কিন্তু খাইনা ভাই একটু খানি মদ
আমি কিন্তু ভালো একখান ছেলে
জানি আমি সুখি হবে আমায় তুমি পেলে
তাই তো না হয় একটু আলো জ্বালো
আমায় তুমি বাসতে পারো ভালো।
ভালোবাসার সূত্র যদি না থাকে তোর জানা
তাহলে শোন একটু খানি মানা
লাজুক ভাবে বলবি কথা
তুলবী না তোর ভরাট মাথা
কথা বলবি দারুন অগোছালো
আমায় তুমি বাসতে পারো ভালো।
০১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



