চণ্ডিদাসীয় বৈষ্ণব্য পদাবলি
শাফিক আফতাব...................
আমায় তুমি ভরিয়ে দিলে ভালোবাসার ঋণে
তাইতো আমি বেঁচেই থাকি সারা রাত্রিদিনে
তোমায় ভেবে দিনগুলি সব যায় যে হাওয়ার সাথে
কী আনন্দ জমিয়ে থাকে মনের কোনে প্রাতে
ও সখী মোর খুলিয়ে ধরো তোমার গোলাপ ফুল
তোমার জন্য কাঁদে আমার কাতর উৎসমূল
এবার তুমি দিবে কিন্তু মিলন মধুর রাত
আজকে তবে বাকী চাহিলে মাথায় দেবো হাত।
আজ নিশীতে নগদ বিক্রি বাকী খাতা শূন্য
ও প্রেয়সী আজকে রাতে আমায় করো পূর্ণ
তোমার ভেতর স্নান সেরে পাবো পুলক বান
আজ বাঁশিতে বাজবে সখি পুরোন পাগল তান
আমায় তুমি ঋদ্ধ করো ভরিয়ে তোলো সখি
মদির মধুর রাত্রি কাটাই বলবে কিছু কী ?
০১.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



