অবগাহনের শব্দমালা
শাফিক আফতাব..................
পিছনে তাকাবার সময় নেই__ না ফিরে দেখো না নীল জলের সাগর
অথই নীলাকাশ, কাশফুল, নদীর তীর আর ভোরের নির্জন ঝর্ণা,__দেখোনা
গোলাপের কলি নরম বাতাসে
কীভাবে দোল খেয়ে সুবাস ছড়ালো দশদিক। তুমি ওদিকে চেয়োনা,
দেখোনা গোলডিমচাঁদের পরিপূর্ণ রাত__ জানালার ধারে বসোনা আর
শোনো না মক্ষিকার গুঞ্জরণ,___ অজস্র চুলের বিন্যাসে স্পর্শের মাধুরি কীভাবে লেগে
তা তুমি অনুভব করোনা।
আর একটি বারের জন্য তুমি ডেকোনা মধুরাতে__মনে করিয়ে দিওনা অ্যানিভারসারির
অবগাহনের শব্দমালা।.........না মনে করিয়ে দিওনা, কষ্ট পাই...........

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



