তেমাকে দেখেই বুঝতে আজকের সংবাদ শিরোনাম
শাফিক আফতাব.........................
তোমাকে দেখেই বুঝতে পারি দিনের খবর__ ঝড়ঝঞ্ঝায় মুচড়ে যাবে কি দেশ ?
তোমার হিলের শব্দে আমি বুঝে নিই__আজ কারফিউ জারি করবে তুমি !!
কিংবা অনধিকারে প্রবেশের দায়ে কাঠগড়ায় দাঁড় করাবে।
তোমাকে দেখেই আমি বুঝে নিই__ বর্ষায় প্লাবিত হবে বুঝি সমগ্র কান্দর
ভালোবাসার বৃষ্টিতে সয়লাব করে দেবে আমার পিচ্ছিল রাজপথের সমস্ত সীমানা
তোমাকে দেখে আমি বুঝে নিই
সব গোলাপ এবার ফুটবে ব্যক্তিগত বাগানের বিস্তৃত এলাকায়
এবার ফলন ভালো হবে ধানের, শীতের মৌসুমে রবী শস্যের ক্ষেত ভরে যাবে
আলু পটল শিম আর বেগুনের চাষে।
তোমাকে দেখেই সমূহসম্ভাবনায় আমি বুঝে নিই
এই বাড়িতে শান্তি নামবে আজ__নামবে ভালোবাসার টপটপ শিশিরের ব্যঞ্জনা
কুয়াসার ঘ্রাণে কাছে ডাকবে তুমি__ শীতের সুবাসের ঘ্রাণে প্রাণে দেবে চেতনার স্ফূলিঙ্গ।
আমি তোমার দিকে হা করে চেয়ে থাকি
কেনো না তোমার চোখে আমি দেখতে রঙিন টিভির পর্দায় সংবাদ শিরোনাম
তোমাকে দেখেই বুঝতে পারি__ আজ অবগাহনের শব্দে আবহমান সঙ্গীতের মুর্চ্ছনায়
আমাকে আবেসিত অবস করে তুলবে। আমি স্বর্গলোকের সিঁড়িতে পা রেখে
শুধু তারাভরা আকাশ দেখবো__ দেখবো নদীর ঝিলিমিলি __ আমি তুমি মধুর মদির রাতে
অমরাবতীর কবিতাগুচ্ছ আবৃ্ত্তি করবে শুদ্ধ উচ্চারণে প্রাঞ্জল ভাষায়।
০২.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



