somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমি ভালোবাসাকে উৎপাদন করতে জানি

০২ রা সেপ্টেম্বর, ২০১৩ রাত ৯:৪০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমি ভালোবাসাকে উৎপাদন করতে জানি
শাফিক আফতাব..........................

যে কষ্ট দাও__ দুঃখ দাও__যন্ত্রণা !
আমার দেহে যে প্রাণ নামক যন্ত্রটি থাকে, __সেই সয়ে যায় নীরবে।
আমার তাতে যায় আসে কি ?
এই যে ভালোবাসো __তারও সুবাস এই বিক্ষত আত্মা আমার নির্যাস গ্রহণ করে।

এক সময় ঘৃণা করতে তুমি__ তাও মুখ বুজে সয়ে গেছে অমর আত্মা আমার।
আজকের এই যে তোমার রুদ্ধরূপ, কটু-বাক্যগুচ্ছের ঝাঁল !
সইছেনা ? বলো ? সইছেনা এই ঘাতখাওয়া গ্রামীণ প্রাণ ?

আমার দেহে যে প্রাণটি থাকে__সে কোথায় ঘাত খেলো, দুঃখ পেলো__
কার জন্য বিনিদ্র কেটে দিলো গ্রীষ্মের দহনরাত__আমি ওসব নিয়ে একদম ভাবিনা
কেনোনা দুঃখ দৈন্যের আর কষ্টের মধ্য দিয়ে বেড়ে ওঠা প্রাণটির সব সয়ে গেছে।
সয়ে সয়ে নীরেট পাথর হয়ে গেছে__ হয়ে গেছে আদীঅন্তহীন এক মন্থর আকাশ।

ডিফেন্স অফিসারের মতোন সামান্য ঝড়বৃষ্টিতে ওর কিচ্ছু যায় আসেনা।
এমনকি ঝড়ঝঞ্ঝায় তাণ্ডবে, পৃথিবী কাঁপানো ভূমিকম্পে
এতটুকু টলে না সে। তুমি যতই হুমকি দাও__ভীতি প্রদর্শণ করো__এক চুলও নড়বে না সে
কেনো না "দুঃখে যাদের জীবন গড়া তাদের আবার দুঃখ কিসের ?"

দুঃখ আর কষ্টের ভয় আমাকে দেখাবে না আর__
দেখাবে না ভালোবাসার হরতাল ডাকার কিংবা ধর্মঘটের কোনো হুমকি,
ওসবে লাভ হবেনা, কেনোনা আমি ভালোবাসাহীন বাঁচতে শিখেছি, আমি কষ্টের নোনা জলে
ভাসতে শিখেছি, প্রেমহীন জীবনে উপবাসে রাত্রিযাপন করতে শিখেছি__ আমাকে
তুমি কিসের ভয় দেখাবে__ আমি এখন ভালোবাসাকে উৎপাদন করতে জানি
শীতের শিশিরের ভিতর আনন্দকে নির্মাণ করতে জানি, আমি দিগন্তের নীলিমায়
পুলকের বৃষ্টি ঝরাতে পারি__ আমি অজস্র রমণীর মুখ নির্মাণ করতে পারি__
আমাকে কোনো ভয় দেখাবেনা আর__আমি সৌন্দর্যের প্রতিভূ এক__ কষ্টগুলো, দুঃখগুলো
আপনাই পালায় আমার এই সৌন্দর্যের যাদুমন্ত্রে ..............
০২.০৯.২০১৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রগতিশীলতার নৈতিক দর্শন ও মানুষের ধর্ম

লিখেছেন শ্রাবণধারা, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:০২


ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন ও জাসদের সভাপতি হাসানুল হক ইনুর হজ পালনের একটি ছবি কয়েক বছর আগে ফেসবুকে হাসি-তামাশার বিষয় হয়ে উঠেছিল। ইসলামপন্থিদের আক্রমণ ছিল এই বলে যে,... ...বাকিটুকু পড়ুন

=ব্যস্ত নাকি তোমরা সবাই=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৩৮

১।
শায়মা তুমি
নীরা নিরুপমা
অপসরাও বলতে পারি,
আহা কী উপমা!

কীরে আপু কোথায় তুমি
ব্যস্ত কাজে কামে?
ব্লগ বাড়ীটা ফাঁকা লাগে
শূন্য ডানে বামে?

এসে যদি যাও জানিয়ে
কোন সে কাজে বিজি;
কাজ ফমূর্লা দিতাম বলে
হতে পারতে ইজি।

২।
মুক্তা আপা কোথায়... ...বাকিটুকু পড়ুন

গুপ্ত হোটেল

লিখেছেন শেরজা তপন, ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৩:৫৯


-রান্না কেমন হয়েছে?
-ভালই তবে ... না থাক
-থাকবে কেন বলো
আমি একটু হাসলাম -বলে বিপদে পড়ব নাকি- কাল থেকে তাহলেতো খাবার বন্ধ!
ফোনের ওপাশ থেকে সেও হাসল -ঠিক আছে বলো, আগে... ...বাকিটুকু পড়ুন

হাসিনার এখনি ফাঁসি হোক তা চাই না, অনেক পাওনা বাকি

লিখেছেন অপলক , ১১ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৪:২৯



শেখ হাসিনাকে উদ্দেশ্য করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম দুটি গুরুত্বপূর্ন কথা বলেছেন:

১). সাজার বিরুদ্ধে আপিলের সময় অতিবাহিত হওয়ায় শেখ হাসিনা দেশে ফিরলে ফাঁসি কার্যকর ছাড়া... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

×