মন আজ ম্লান মেঘ
শাফিক আফতাব..................
মন আজ ম্লান মেঘ__বাতাসে অশ্রুর কণা
তোমার ভেতরে অহমিকার ভারি আস্তর
আমি কোথায় যাবো হে আমার প্রিয়তমা
কাকে কাছে ডাকবো, কে করবে প্রাঞ্জল আদর।
স্বার্থরতার কাছে মাথা গুজেঁ দিয়েছে সবাই
প্রেম, বোধ আর মানবতার এতটুকু রেশ কোথাও নেই
তুমিও বুঝি হিসেব মেলাতে চাও পাই টু পাই
মানুষ কি এমন হয় হিংসুটে __ আধুনিক বলেই।
আবহমান বাংলাল রূপ ভুলে গেছে তারা
ভুলে গেছে পিতা পিতামহের নাম
কথায় কর্মে তারা সেজেছে ইংরেজ বেঁয়াড়া
তুমিও কেনো তাদের করছো প্রনাম।
ইংরেজ বুলি শিখতে বাঁধা নেই বাঁধা জীবনাচারে
ব্যান্ডের কচকচানি দেখে, দুঃখ জমেছে বাংলার সেতারে।
০৪.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



