নগ্নতার ভীড়ে সে হয় ওঠে কত অপরূপ রূপে মনোহর !
শাফিক আফতাব...............
তার প্রশ্বাসে নিঃসরিত হয়__ প্রথম গোলাপর সুবাস
শীতের ভাঁপা পিঠার ভাঁপ ওঠে __ছড়ায় ওম :
অমনি জেগে যায়___ আগুণ দেহের পশম,
আর তখনি অজস্র তারায় ছেয়ে অবারিত আকাশ।
তার ফুঁকুতেই রক্তে উত্তেজনা আসে, আসে স্পন্দন,
তার চোখের ইশারায় মেঘগুলো সরে গিয়ে খালি করে আকাশ :
তার সাথে অজান্তেই হয়ে যায় মধুর বন্ধন,
তখন মনে হয়ে এই বুঝি মুখরিত হলো বসন্তের মাস।
রক্তে, চেতনায়, মননে কী এক আবহমান শাশ্বতসুন্দর !
মধুর মক্ষিকার মৃদমন্দ পুলকের ঝুরঝুর বৃষ্টি :
নগ্নতার ভীড়ে সে হয় ওঠে কত অপরূপ রূপে মনোহর !
হাওয়ার ভেতর তখন ভাসে রঙিন মিষ্টি।
তার গভীরে গিয়ে দেখি__এ এক আজব আনন্দের ঘর ;
এখানে ক্রমশ রঙিন হয় সবকিছু__ দুঃখরাও হয় মনোহর।
০৪.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



