বিষয়বস্তুহীন কবিতা
শাফিক আফতাব..............
গভীর রাতে যখন প্রিয়ার রিং বেজেছে ফোনে
ঘুমের রাজ্যে দেখছিলাম রাজকুমারীর স্নান
বিরহেরী জ্বালায় যখন জল নেমেছে কোণে
আমি তখন রাজকুমারীর তবক করেছি পান।
ঘুমের ঘোরে জড়ালো মোরে লতার ফাঁকে
সুবাস মেখে উঠলো হেঁকে লেকে
সুর ধরেছি, গান ধরেছি পান করেছি সুরা
উঠছে কেশে খুঁড়া
আমি তখন খাপটি মেরে থাকছি সুনশান
তখন আমি রাজকুমারীর তবক করছি পান।
০৪.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



