তোমাকে স্বর্ণগভা মা করে তুলবে
শাফিক আফতাব...................
তুমি কাছাকাছি হলে মেঘগুলো কাছকাছি হতো
তুমি নিবিড় হলে বৃষ্টি ঝরাতো
তুমি গুণগুণালে কাশফুল নড়তো নদীর তীরে
তুমি ভালোবাসলে__ফুলেরা পাঁপড়ি মেলতো
সাম্প্রদায়িক পৃথিবীর জাতিতে জাতিতে সৌহার্দ্যতার বৃক্ষ হতো অঙ্কুরিত
তুমি ম্লান হলে কুয়াসার ঝরাতো আকাশ
চাঁদ ডুবে যেতো মেঘের আড়ালে__আধাঁর হতো জমকালো।
তুমি অনুকূল হও__হৃদয়ে খুলে কথা বলো
অহমিকার জটিলবাক্য ছুড়েঁ মারো__সরলবাক্য হও__
কিংবা হও বর্ষার জলের মতোন
সহজ অনায়াসে লব্ধ এক প্রাকৃতিক বৃষ্টির ঝাঁট ;
তুমি ভালোবাসার বৃষ্টিতে প্লাবিত করো পথ-ঘাট।
কাছে আসো শাশ্বত সুন্দর এক অনুভবে নিবেদিত হও
দেখবে আমি তরতাজা কিছু সৈনিক দেবো তোমাকে__তারা ঘুষ খাবেনা
দুর্নীতিতে জড়াবে না,__তারা মানবতাবোধে উজ্জীবিত হয়ে
তোমাকে স্বর্ণগভা মা করে তুলবে।
০৪.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



