মাছ
শাফিক আফতাব
(আব্দুল মান্নান সৈয়দের স্মরণে)
এক পশলা বৃষ্টি হয়ে গেলো__
রঙিন মাছগুলো শুধু গর্তে ঢুকতে চায় ;
বৃষ্টি যখন শেষ হলো__
মাছগুলো বাহিরে বেরিয়ে এলো।
এ কোন আজব মাছ!
বৃষ্টিতে খলবল করে ঠিকই
অতঃপর গভীর গর্তে মুখ লুকায় __
নিজেই আবার বৃষ্টি ঝরে দিয়ে মুখ শুকায়।
ধাঁ ধাঁ লেগে গেলো মাথায়
এই রঙিন পিচ্ছিল মাছের ভাবনা ছেড়ে দিয়ে
ঘুমাতে গেলাম__ বারে ! আবার দেখি ইকুরিয়ামে
লেজ নেচে মাছ উর্ধ্বাকাশে চায়
পুলকের তরে মাথা কুঁটে মরে আর বেগে বেগে ধায়।
০৪.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



