নিকটবর্তী হলে নাতিশীতোষ্ণ হয় ভালোবাসা আমাদের
শাফিক আফতাব......................
নিকটবর্তী হতেই ঝলমল করে শহর,
লাল নীল দীপাবলীতে মুখরিত গগনচুম্বি স্থাপনা
ভেতরে গলিত লাভা
অগ্ন্যুতপাত ঘটাতে চায়__বৃষ্টিপাত ঘটাতে চায় ভাসমান মেঘ।
তুমি আমি সমান্তরালে চলি__নিরবধি জল বয়ে যায় নদীরস্রোতে
ভেতরে বাজে ব্যঞ্জনা হৃদয়-বেদনার
আঁধার ঘন হয় আর হয় সুবাসে মাখা__নিঝুম রাতে
গভীর হয়ে মিশে থাকো হৃদয়ে আমার।
স্পর্শেই ঠিক জেগে ওঠে রক্তে শ্লোগান__
পৃথিবীকে তখন মায়াবী পুরীরদেশ মনে হয়;
তোমার মুখে সংগীতের সুর আসে আবহমান :
তুমি হও তখন রাজদুলারী আর আমি হই রাজার তনয়।
নিকটবর্তী হলে নাতিশীতোষ্ণ হয় ভালোবাসা আমাদের
গভীর হই_ঋদ্ধ হই__দায় সব মিটে যায় এই জনমের।
০৫.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



