মানুষগুলো মন্ত্র বলে বানর হয়ে যায় !! ?
শাফিক আফতাব....................
ইদানিং চোখে কম দেখি
দিনদুপুরে ঝরঝরে কালো অক্ষরগুলো সাদা কাগজে কীভাবে নিপুণ গেঁথে থাকে
তা আমি পড়তে পারিনা।
ভ্রম হয়__ঝাপসা দেখায় ;
কাছের মানুষকেও চিনতে পারিনা।
আর কিছু মানুষকে চেনা গেলেও পশুরপ্রকৃতির মতোন মনে হয় মুখের আদল
এমন সমস্যা হয়েছে চোখের আজকাল।
ডাক্তারের কাছে যাবো__সেখানেও ভেজাল
খাদ্যে ভেজালের মতোন দৃষ্টিতে নাকি ভেজাল মেশায় চক্ষুডাক্তার !
ফলত আমি ভয় পাই।
তার চে বরং যা দেখি__ তা-ই থাক। এভাবে যতদিন বাঁচা যায়।
আমি তো সারা জীবন কচুর লথি খেয়েছি
খেয়েছে গুড়া মাছের বিরাণ__তবে দৃষ্টি ঝাপসা আমার ?
দৃষ্টি ঝাপসা তো ঝাপসা__তাই বলে দিনদুপুরে আস্ত স্মার্ট মানুষগুলোকে
বানর মনে হবে ? __তাদের চলার ভঙ্গিকে মনে হবে বানরনৃত্য ?
সূর্য ডুবে গেলে পর
চাদেঁর আলোতে সব ঝলমল করে ওঠে, দেখি__দেখি সব টলটল পরিষ্কার,
যুক্তাক্ষরগুলো দেখতেও আমার কোনো সমস্যা হয় না
মানুষ হয় রাতকানা__আর আমি কিনা দিনকানা !
কী আজব ঘটনা ভাই !
মানুষগুলো মন্ত্র বলে বানর হয়ে গেলো না তো ?!!
০৫.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



