একান্ন গ্রীনরোড
শাফিক আফতাব...............
(আবদুল মান্নান সৈয়দের স্মরণে)
একটি নির্জন বাড়ি__পিচঢালা পথ, ঝোপে ছাওয়া__সাদাকালো দিন
এখানে তবু যুবক এক ডারকি পাতেন রঙিন মাছের অশায়__
মাছগুলো হাসে__ আর হাতের মুঠো পিছলে__উড়ে যায় অনন্তে
যুবকটি মহাকাশব্যাপে জাল ফেলে, মাছেরা মেঘেদের শরীর ছুঁয়ে এসে পড়ে
ঢাকার একান্ন গ্রীনরোডে।
সেই থেকে , কলমের ডগায় জন্মান্ধ কবিতাগুলো
প্রকরণে, উপমায়, উৎপ্রেক্ষায়, ভাষায় আর প্রকাশশৈলীর স্বতন্ত্রে
ঘুরতে থাকে মান্নান সৈয়দের লম্বা আঙুলের ডগায়__তিনি অন্যন্য হয়ে ওঠেন
তর্কে, বিরোধে, ভিন্নতায় ।
০৫.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



