মানুষের অবহেলাগুলি, ঘৃণাগুলি
শাফিক আফতাব...................
মানুষের অবহেলাগুলি, ঘৃণাগুলি কটুকথার ঝাঁঝালো বাক্যগুলি
হজম হচ্ছেনা__
হজমি ওষধ খেয়ে উপশম হয়নি এতটুকু।
তারপর আবার মানুষরে ক্ষমতার দাপটগুলি, অহঙ্কারের ভারি শব্দগুলি
ভুলতে পারি না।
স্মৃতিনাশক ওধুধ খেয়েও জীবাণু মরেনি একটিও।
আমি প্রায়শ এইসব মানুষের ভুলে এক নির্জন দ্বীপে যাই
সব ভুলে ভুলে নিজেরে নতুন করে গড়াতে চাই__
রাতের আঁধারে বালিশে ঠেঁস দিয়ে উর্ধ্বকাশে চাই__
তবু মানুষগুলো পুতুলের নৃত্য করে__কুকুরের মতোন ঠ্যাং উচিয়ে
স্প্রে করে ফুটন্ত জল___ তারা ব্যঙ্গ করে__
তবু আমি মানুষগুলিরে ভুলিতে পারিনা।
কেনো না " মরিতে চাহিনা আমি সুন্দর ভুবনে
মানবের মাঝে আমি বাঁচিবারে চাই"।
০৬.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



