একটি রিক্সা হাওয়ায় উড়ছে চাকাহীন
শাফিক আফতাব....................
একটি রিক্সা হাওয়ায় উড়ছে চাকাহীন__পাখার ঝাপটায় দিগন্ত ঘুরছে
কিরিং কিরিং বেলও বাজচ্ছে__ গভীর রাত__সেপ্টেম্বরের নাতিশীতোষ্ণ রাত ;
সারা শহরে এই নিঝুমরাতে কোনো রিকসা নেই__ রিকসাগুলো গ্যারেজে গবাদী
পশুর মতো ঝিমোয়__এ কোন যাদুমন্ত্রের রিকসা সারা শহরের আকাশ চক্কর দিচ্ছে
কী দেখতে চায় রিকসার যাত্রী?
কী তার সখ, সখ তার কবিতার পংক্তি বানানো__?
তাই বলে হাতুড়ি বাটালের জন্য এভাবে রিকসায় চেপে ঘুরতে হয়।
যুবকটি কল্পনার মৃত্তিকায় বানালো মৃৎপুতুল__আকার,রং গঠন দিলো নিজের মতো
করে__হয়ে উঠলো কিছু ঝরঝরে কবিতা, কবিতার নাম 'জন্মান্ধ কবিতাগুচ্ছ'__তারপর
বিতর্কের কেন্দ্রবিন্দুতে এলো যুবটি__যুবকট ঝাঁকড়া মাথার চুল ঝেকে ঝেকে
নিজেই রিকসায় চেপে ঘুরতে উড়তে থাকলো, কারো দিকে চাইলো না।
কোনো ভ্রুক্ষেপ না,
সেই রিকসার যাত্রাটি কবি হয়ে উঠলো স্বতন্ত্র বোধে চেতনায়___সাহিত্যের পাতায়
বড় একটি সাদা পৃষ্ঠা জুড়ে লিখতে হচ্ছে তাঁর নাম।
০৭.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



