আমাকে ডোবাও রঙিন নরম জলে।
শাফিক আফতাব...............
প্রতিদিন তোমার মুখ মনে করে ঘুমে যাই
আর অমনি যেন আমি কাচনির্মিত রুমে যাই
আমার প্রতিচ্ছবি চারপাশে ভেসে ওঠে __ যেন কোনো সেলুনে বসে আছি।
তুমি পাশে আসো__ তোমার ওমে-প্রেমে ঘেমে যাই
দূরে কোথাও যেতে যেতে থেমে যাই__তোমাকে পাই আবেশে ভাঁপে
পরিপূর্ণ পরিমাপে__ এক আবহমান শিশুর মতোন বসো কোলে
নদীরা বয়ে যায় ছলোছলছল ছলে__আমাকে ডোবাও রঙিন নরম জলে।
০৮.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



