তুমি অন্তঃসত্তা হলে...................
শাফিক আফতাব................
আমি তার চোখে চোখ রাখলাম__ নাকের ডগায় নাক
ভেতরে শুরু হলো বিপাক।
পুলকরা শিশিরের মতোন ঝরতে থাকলো অর্ন্তগত লতায়__
হাতের ডগা আবার ভরে গেলো আতপ-কবিতায়।
তোমার চুলে রাখলাম মুখ
দেখি পৃথিবীর তাবৎ ফুলগুলো ঘ্রাণ বিলাচ্ছে
ওদিকে আমার কলিজার ভেতর থেকে উঠছে ফেনা__
যখন পলোর নিচে আটকে গেলো একজোড়া মাছ
তখন আবার বাতাসে দুলতে থাকলো সবুজগাছ।
এক আবহমান অন্ধকার ঢেকে দিলো তোমাকে আমাকে।
আমরা আমাদের পথ খুজেঁ নিয়ে অরণ্যের ভেতর দিয়ে__
এক আদিম ধ্বনির ব্যঞ্জনায় দুজন দুজনকে উপভোগ
করতে থাকলাম__
সময় আর আমাদের চলাপথ এক হয়ে গেলো
তুমি অন্তঃসত্তা হলে............................

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



