সাহিত্য-সম্পাদক হবার জন্য প্রার্থনা
শাফিক আফতাব...........................
আমি একটি জাতীয় পত্রিকার সাহিত্য সম্পাদকের জন্য তোমাকে ত্যাগ করতে পারি__
আমার যত সঞ্চয়, সব বিলিয়ে দিতে পারি আর্ত মানুষের কল্যাণে__
তবু আজন্ম লালিত স্বপ্নটি যদি পুরণ হয় __ হে প্রভূ তুমি আমাকে একটি জাতীয়
পত্রিকায় সাহিত্য সম্পাদক বানিয়ে দাও।
না হয় কোনো বিখ্যাত কবির একান্ত সহকারী কিংবা সচিব বানিয়ে দাও__
অমিয় চক্রবর্তীকে যেমন বানিয়েছিলে।
কোনো বড় কবির থলেটি যদি বহন করার কাজও পেতাম
কিংবা বাসাবাড়ির কাজ, ঘরদোর মোছা, বাগানপরিষ্কার ...
তবু আমার আজকের অগোছালো কথা গুলো কবিতা হতো__ প্রকাশিত হতো
পত্রিকায় পাতায় সিনিয়র কবিদের পূর্বভাগে।
আমার তো অনেক বয়স হয়েছে প্রভূ। আমি তুখোর সাংবাদিক হতে পারছিনা আর
বসে বসে যাতে অন্যের কবিতার গুড়াকৃমিগুলো ভালো করে বাছতে পারি
সেজন্য আমাকে সাহিত্যসম্পাদক বানিয়ে দাও।
আমি জীবনে তোমার কাছে আর কিছুই চাইনা।
অধ্যাপনার পাশাপাশি একটি সাহিত্যপাতা সম্পাদনা করার সুযোগ শুধু করে দাও।
দুবেলা যদি ভাতও না জোটে আপত্তি নেই.....আপত্তি নেই.............
০৮.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



