তোমাকে জড়াতে চাই
শাফিক আফতাব..............
তোমাকে জড়াতে চাই শীতের ওমশালে
দেহের রক্তের সাথে তোমাকে মেশাতে চাই নির্জনে
তোমাকে নিয়ে সুখী হতে চাই সমকালে
তোমাকে ঋদ্ধ করতে চাই বপণে।
পুলকের ফিনকিতে শানকি ভরাতে চাই তোমার
তোমাকে দিতে চাই এক গোপণ ভ্রুণের তাজা প্রাণ
তোমার মুখ আলো করে হাসি ফোটাতে চাই আবার
তোমাকে দিতে চাই আবার অজস্র কবিতা আর গান।
পাতাল রেলে তোমাকে দেখাবো পৃথিবীর নির্জনতম আনন্দ
যা তোমাকে সহজেই দেবে বেঁচে থাকার ভালো লাগা
যেখানে জীবনে ক্রমাগত বয়ে যায় ঘ্রাণময় ছন্দ
ক্রমাগত বেড়ে যায় লকলকে ডগা।
তোমাকে জড়াত চাই শীতের ওম-শালে
এসো রক্তে মেশো, বুদ বুদ করো, আজকের নির্জন রাত্রির কোলে।
০৯.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



