তোমার চেয়ে তোমার ভাবনা মধুর মতো মনে হয়
শাফিক আফতাব...................
কেবলই মনে হয় তোমার ভিতর অবগাহন করলাম
তোমার শাঁস খেয়ে ছাড়লাম শুদ্ধতম প্রশ্বাস
তোমার ভেতরে মিলিয়ে গেলাম
আর অমনি তারায় তারায় ভরে গেলো আকাশ।
ইদানিং বেশ যাদুমন্ত্রে আমার ঘোর আসে
তুমি নেই তবু তোমার সাথে সঙ্গম এই নির্জন জঙ্গলে
ইদানিং এই আসন্ন আশ্বিনে বসন্তের মাস আসে
তোমার সাথে ভিজি নরম বর্ষার জলে।
যখন তুমি নেই__ মনটা হা হয়ে থাকে
যখন আসো মনে হয় এমন সুলভের জন্য আমি কেনো পাগোল
তোমার রূপ-রস-রঙ পানসে হতে থাকে
মাথার ভেতরে তখন কে যেনো ঢেলে দেয় ঘোল
তোমার চেয়ে তোমার ভাবনা মধুর মতো মনে হয়
প্রেম কী ? জানিনা, এরিই কি প্রেম কয়।
০৯.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



