একটি দুর্বোধ্য কবিতার খসড়া
শাফিক আফতাব...........................
পলোর নিচে আটকা পড়েছে মাছ__ভিতরে হাত দিলে
মাছদ্বয় ফুসেঁ ফুলে উঠে__মাছের মসৃণ শরীর থেকে বেরিয়ে আসছে ওম
জলহীন পলোর নিচে অত্যধিক উষ্ণ গরম।
মাছের ভিতরে বৈদ্যুতিক তার
জোনাকির মতোন আলো জ্বালায় পুরুষের ক্ষুধিত চেতনায়
ঘুম ভাঙে মাছের ভাবনার দ্যোতনায়।
আহা ! এ এক চেতনার মাছ
রক্তের চেতনার সাথে বুদ্বুদ করে
কত আশা ভালোবাসা খাঁচার ভিতরে।
গোলাকার কিংবা ডিম্বাটে মাছ
মাছের সুঘ্রাণে স্বর্গের ফুলেরা ফুটে পাঁপড়ি মেলে বিস্তৃর্ণ বিকাশে
মাছের উচ্ছল নৃত্যে মিটমিট করে অজস্র তারা অবারিত আকাশে।
পলোর নিচে তুলতুলে নরম মাছ ফোটায় কামনার অঙ্কুর
পলো খুলে গেলে মাছের সুবাসে দিঘির জল করে মেঘ কুরকুর।
০৯.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



