মৎস্যকথ্য
শাফিক আফতাব............
বৃষ্টির রিমঝিম শব্দে উত্তেজনা বেড়েছে মাছের
ব্রা'র ভিতরে মাছ খলবল করে__
পাখনা কানকাহীন জোড়া জোড়া মাছ বৃষ্টির স্পর্শ চায়।
অন্তর্বাসে কাশলতা দোলে__ শিহরণে মাছের উত্তাপ
গুড়গুড় গর্জনে মাছদের কত সাবলীল সংলাপ।
রাতে নির্জনে জোড়া জোড়া মাছ যাত্রাছাউনি থেকে আলোতে আসে
আর কঠোর কঠিন নিঃসঙ্গ মাছ এক গুহার গহ্বরে অন্ধকারে ঢোকে।
আজ এই বৃষ্টির রাতে মাছেরা চোখ বুজে গান গায়__
অনন্তে বেগে ধায়...................
১০.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



