অনুসূয়া হেমন্ত আসে ___আমার মনে আনন্দ আসে
(ব্লগার মামুন রশীদকে শুভেচ্ছায়)
অনুসূয়া হেমন্ত এলো বুঝি !
ইদানিং এত দ্রুত হেমন্ত আসে কেন ? ঘন ঘন আসে !
না আমি হেমন্তের দিকে এগিয়ে যাই__?
মধ্যবয়সের ধকলে বিকল হলো মন
আর তোমারও বদলে গেলো মন
তাই কী হেমন্ত ঘন ঘন আসে, কখনো চৈত্র মাসে ?
অনুসূয়া হেমন্ত আসে ___আমার মনে আনন্দ আসে
তবু মুত্যুরে মনে হয় এতো বেশী আজ__কেনো এত বেশী মনে হয় ?

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



