আমি তোমাকে ভালোবাসি ? কে বলেছে ? বাসিনা
শুধু আমি না, কেউ কাউকে ভালোবাসেনা__প্রদাহ প্রশমিত করে শুধু
রক্তহীন দেহের থাকে কোনো ভালোবাসা
ভালোবাসার জন্য রক্ত প্রয়োজন
রক্তহীনদেহে ভালোবাসা উৎপন্ন হয় না।
ভালোবাসার জন্য চাই জৈবিকক্রিয়ার সুষম সংঘটন
একটি তাজা হৃদয়__সুস্থ্য দেহ__ মেহহীন
জীর্ণ প্রাণে ভালোবাসার কফ,দুর্গন্ধ__ভালোবাসার জন্য চাই খাদ্য, চিকিৎসা
বাসস্থান__
আমি তোমাকে ভালোবাসি ? কে বলেছে__আমি আমার বিষ ঢালতে চাই
১০.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



