স্বপ্নের গ্রাফ
শাফিক অফতাব.............
স্বপ্ন তোমাকে আমি হাওয়ায় উড়িয়ে দিলাম
তোমাকে দেখলেই দুঃখ বাড়ে
তুমি কাছে থাকলে বড় হতে চাও__আলীশান ফ্লাট বানাতে চাও
সুন্দরী রমণী চাও__ ফুল শয্যা চাও__ আকাশের দিকে তাকাও।
যে দিনকাল পড়েছে আজকাল
উদরের ভাই বাঁদর হয়ে গেছে___
শিক্ষকরা প্রতারক হয়ে গেছে___
বাবার চোখ মেয়েকে ভাবায়__বন্ধুরা গুপ্তচর__স্ত্রীরা হচেছ চরমঘাতিনী
কাকে বিশ্বাস করা যায় !__ বিশ্বাস বলে কিছু নই__স্বপ্নে বিশ্বাস থাকে
বিশ্বাসে ঘুণেপোকা, ফলত স্বপ্নগুলোকেই আমি নির্বাসনে পাঠালাম
হাওয়ার সাথে উড়িয়ে দিলাম__ইথারে ইথারে ।
উত্তরাধুনিক যুগে বিশ্বাস বলে কিছু নেই__সব বাস্তব
অঙ্কের মতোন হিসেবে চুকে উত্তর মেলাতে হয়__স্বপ্নের গ্রাফে
আমি অনুপুঙ্খ হিসেব চুকি তাই ।..............
১০.০৯.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



