প্রাকৃতজন
আমি ভুলেছিলাম, আমি প্রান্তিক, প্রাকৃতজন ; মৃত্তিকামানবের সন্তান__
মাটি ছেকে ছেনে ফসলের গানে দিন যায়, রাত যায়, যায় সময় ;
আমি ঘামে প্রেমে শ্রমে সংগ্রামে কঠোরকঠিন বাহুতে করি উৎপাদন,
তাই খেয়ে বাচেঁ চুাকুরে, আমলা, অভিজাত,আর রাজার তনয়।
আদিবাসি, গেঁয়ো, অজ্ঞ, অশিক্ষিত ভেবে ওরা শোষকের ভূমিকায়
অবতীর্ণ হয়__আয়েসের জন্য ওরা করে নতুন বিধান আর আইন__
ওরা বিলাস করে, নৃত্য করে, রঙিন জলে মুখ ডোবায়__
আর আমাদের কমদামী চালের জন্য কড়া রৌদ্রে রিলিফের দীর্ঘ লাইন।
ওরা আবার অহঙ্কার করে : ওরা শিক্ষিত, প্রাজ্ঞ, বিজ্ঞ, ভদ্রমহোদয়__
অথচ ওরাই টেন্ডার বাগায়, ঘুষ খায়, ফাও তোলে, বাচেঁ পরের রক্তেনির্যাসে,
ওরা কুটকৌশল করে, আ্ত্মসাত করে, আবার সুশীল সমাজ গড়ায়__
কোষাগার থেকে কড়কড়া টাকার নোট তোলে ওরা প্রতি মাসে মাসে।
আমাদের কোষাগার নেই__সিন্ধুক নেই__মৃত্তিকার শরীরে ফসলের সম্ভার__
শুনো হে, আধুনিক বিজ্ঞ সন্তান, বলো কী নাম তোমার বাপের আর দাদার?
১৩.১০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




