/মাটির পৃথিবীতে হই অথই অগাধ/
[শাফিক আফতাব]
তুমি এলে রক্তে সুবাস আসে ___মাদকতায় মদির হয় রাত্রি ;
তুমি এলে শিশির ঝরে ঘাসে___ অনুপম ফুটি উঠি নিজে !
আদিম প্রেমের জলে সুন্দর এক চয়ন গানের সুরে যাই ভিজে __
তোমাকে নিয়ে আবহমানতা নদীতে হই নৈশকোচের যাত্রী।
তুমি এলে প্রাণের স্ফূরণ আসে __ খইয়ের মতোন ফুটে আমার পুলক,
ফড়িং-এর মতোন নাচে আমার আমার ক্ষুধাতুর মন,
আনন্দকে বদ করতে বড় শানিত হয় আমার কামনার কামান,
মনে আসে পৃথিবীর প্রাচীন রূপকথাকাহিনী দেশের আশ্চর্য শোলক।
তুমি এলে হতাশার চকিদার ভয়ে পালায় নেয পুলিশ দর্শনে __
এক অনুপম ভালোলাগার আবেগের তরঙ্গ ভাসে রক্ত স্রোতে,
কী আদিম ব্যঞ্জনা গানের কবিতার আর বাতাসে স্বননে ;
কী এক স্বর্গসুধা মেখে থাকে__বহুদিনের অপেক্ষাতুর হৃদয়প্রাতে।
তুমি এলে আমি পুরুষ হয়ে উঠি__জিহবায় আসে আমার পুরুষত্বের স্বাদ
নদী নক্ষত্র বয় কালনিরবধি __মাটির পৃথিবীতে হই অথই অগাধ।
১৯.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



