একজন বাবার প্রার্থনার খসড়া
[শাফিক আফতাব]
আমি তোমার জন্য ব্যক্তিত্ব ভুলে গেছি__ভুলে গেছি মর্যাদা, সম্মান ;
তোমার জন্য আগুনে রেখেছি হাত__জলে ভেসেছি__ আপন অস্তিত্ব ভুলে গেছি আমি,
তোমার জন্য কুকুরের মতোন মনিবের কাছে করজোড় করেছি.
পুলিশের কাছে নিরপরাধ আসামী যেমন করুণা কামনা করে অনুনয়ে__
কিংবা অপহৃতার জন্য যেমন নরম হয় জনক__অপহারকের কাছে__অমন আমি
অনুনয় করেছি__বিনয়ী হয়েছি।
তোমার জন্য আমি হাতে নিয়েছি একটি কর্মমুখী হাত,
তোমার জন্য প্রাক্কলিত ব্যায় পেতে অভার টাইম খাটছি,
তোমার জন্য আমি আমার বোধ আর চেতনা শুদ্ধ আর পবিত্র করছি শিশিরের জলে,
তোমার জন্য আমি হারাম খাওয়া ছেড়েছি,
তোমার জন্য আমি নিশিদিন অধ্যয়নে শানিত করছি আমার বোধের হৃদয়,
তোমার জন্য দশের এক হতে হাড় ভেঙে খাটছি রাত্রিদিন।
তোমার জন্য আমি নির্মাণ করেছে প্রার্থনার ঘর,
তোমার জন্য ধুয়েছি মনের অলিগলি__তোমার জন্য আমি প্রার্থনার জায়নামাজ নিয়েছি হাতে,
তোমার জন্য প্রতিরাত প্রার্থনায় তোমার কথা বলি প্রভুর কাছে।
তোমার জন্য অতীত ভুলে গেছি আমি, তোমার জন্য সকল কষ্ট আর বেদনারগুলো ভুলে গেছি।
তুমি যে আমার রক্তের চেতনা,
তুমি যে আমার ঐতিহ্যের ধারকের স্রোতধারা,
তুমি যে আমার পূর্বপুরুষের বংশপরিচয়,
তুমি আমার বোধের ফসল, আমার মণিষার জল, শিক্ষার শিখনফল।
তুমি বিপদগামী হলে __তা হবে না কি পূর্ব পুরুষের দায় ?
তোমার জন্য আমি জীবনের সব সাধ আর আহলাদ তুলোর মতোন উড়িয়ে দিয়েছি বসন্ত বাতাসে,
তোমার জন্য আমি আমার বিলাসের দিনগুলি ভুলে গেছি,
তোমার জন্য আমি ভুলেছি আমার প্রেম, আমার ভালোবাসা, আমার বন্ধু-বান্ধব।
তুমি আমার সকল বিলাস, তুমি আমার সব সাধ সব আহলাদ__তুমি আমার অথই অগাধ ভালোবাসা।
তুমিই একান্ত বন্ধু আমার __
আমি আর কার কাছে বলবো আমার দারিদ্র্যের কথা,
আমি আর কার কাছে বলবো আমার উপোসে কাটা বিনিদ্র রজনীর কথা,
আমি আর কার কাছে আমার সংকীর্ণতা আর দীনতার কথা বলবো,
আমি আর কাছে ঘরের কথা বলবো।
আমি কার কাছে বলবো__আমি কীভাবে সমুদ্র পাড়ি দিয়েছি সাহসের নৌকোয়,
আমি আর কার কাছে বলবো জীবনে আমাকে কেউ ভালোবাসিনি,
আর আর কার কাছে বলবো__জীবনে আমি অনেক কষ্ট পেয়েছি,
জীবনে আমি অনেক দুঃখ পেয়েছি__জীবনে এতদূর পথ হেঁটে আসতে আমাকে অনেক বেগ পেতে হয়েছে,
আমি আর কার কাছে বলবো__এই শহরে যেদিন আমি প্রথম আসি__সেদিন আমার পকেটে মোটে ছিলো
সাত শত পঞ্চাশ টাকা।
আমি আর কার কাছে গবেষণা জীবনের অতীব কষ্টের কথা বলবো।
তুমি যে আমার একান্ত বন্ধু,
তুই যে আমার একান্ত বন্ধু,
তুই ছাড়া আমার যে আর কেউ নেই এই পৃথিবীর ধূলোয়,
তুই আমার সকল চাওয়া__আমার সকল দুর্বলতার কথা আমি শুধু তোকেই বলবো,
কেনোনা অন্য কাউকে বললে আমার ব্যক্তিত্ব থাকবে বল ?
অন্য কাউকে বললে তারা হেসে উঠবে না ?
অন্য কাউকে বলতে গেলে তারা অন্যমনস্ক হবে না ?
পাগলের প্রলাপ বলবে না ? বল ?
তোমার জন্য আমি শুদ্ধ করছি আমার বোধ আর চেতনা
তোমাকে হাঁটতে শেখাতে আমি হাড়ভাঙা খাটছি, আনত করেছি প্রার্থনার হাত,
তবু তুমি মানুষের মতোন মানুষ হও __শুধু একজন মানুষ, শুদ্ধ সত্তার মানুষ !!
১৯.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



