ফেসবুকের কবিতা, কবিতা নয়
[ফেসবুকের সকল বুন্ধুর উদ্দেশ্যে নিবেদীত)
এতদিন যা লিখিয়াছি ফেসবুকে কোনোটাই কবিতা নয়__আবেগর ভাব শুধু
শুধু মানুষকে জানান দেয়া, আমি লিখিতে পারি এলোমেলো কথার কবিতা __
বহুদিনের বিন্দু নিব্দু লালায় জমে মৌচাকে যে অমৃত মধু ;
তা আমি জমাতে পারিনি। ভাঙতে পারিনি তুখোর কবির নীরবতা।
এইবার লিখিবো কবিতা__কবিতা কারে বলে জানান দেবো হিংসুটে কবিদের,
হিংসায় মরেছে যে মেধাবী কবি__আমার ঈষৎ হালকা কবিতার শব্দমালায় __
তারে আমি বুঝাবো এবার __কঠিন আর সমাসবদ্ধ শব্দ কারে বলে__ফের
আমি মধুসূদনের কালের কঠিন দাঁতভাঙা শব্দ নিয়ে আসবো ছন্দের দোলায়।
শব্দের দাপটে__আর কার্যকারণহীন বক্তব্যের গাঁথুনি__একদলা শব্দ দিয়ে লিখিবো কবিতা ;
কোনো তুখোর কবি যাতে একদম বুঝতে না পারে কী বোঝাতে চেয়েছি আমি :
সারারাত যাতে তার কালো মাথা সাদা হয়__কাব্যের কৃমি খুটেঁ__মনে করে বিধাতা
আমায় দিয়েছেন কত কাব্যমেধা__বুঝিতে পারেনা কেউ__বোঝে শুধু অন্তর্যামী।
এবার লিখিবো __হুট করে, এক বক্তব্য__হুট করে একটি দৃশ্যপট আর অধূনা ফ্যাসনে __
পৃথিবীর সবচে লেটেষ্ট সাপ্লাই কবিতার চালান__কেউ লেখে নি__শুধু বের হলো আমার কলমে।
২০.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



