রাতের আঁধারের রন্ধ্রে রন্ধ্রে বন্ধ্যা নারী হয় গর্ভবতী
[শাফিক আফতাব]
কামনাপ্রবণ এলাকার ভাঁজে ভাজেঁ খাঁজে থাকে ভাজা পুলকের খই,
তোমাকে ছুঁইয়ে বিদ্যুৎ চমকে পাই গলগলে আনন্দের সারাব __
তুমি হয়ে আসো আমার স্বর্গলোকের সই ;
তোমার সমস্তটাই হয়ে আসে চাইনিজের সুস্বাদু কাবাব।
রাতের আঁধারের রন্ধ্রে রন্ধ্যে বন্ধ্যা নারী হয় গর্ভবতী,
কে এক সুঠাম যুবক সংগোপণে বপণ করে দিয়ে যায় আবহমানতার ধান __
আর তাতেই পৃথিবীর অন্তগুঢ় গহবরে ফলে ওঠে সন্তর্পণে পুষ্টিবান প্রাণ ;
কে সে কারিগর ?__আলোহীন, বাতাসহীন কুঁড়েঘর করে ফুলবতী।
তুমি আসো__আমার শ্বাসে, কাশে__মনোকাশে আসে একী পুঞ্জিত পুলক,
তুমি আসো ___আর তাতেই দুলে যায় আমার ভূলোক __
চোখের অক্ষিগোলকে আসে বেঁচে থাকার অনুপম আনন্দের আস্বাদ আর সাধ ;
তুমি এলে আমার এই পিচঢালা রাজপথে জীবন হয় আদিম, অথই, অগাধ।
তুমি এলে কামনার ফড়িং উড়ে আসে অনন্তের পথ ধরে, সত্তায় আমার __
তুমি এলে আমি বিহবল প্রাণ এক__আনন্দ আর ছন্দে হই একাকার।
২০.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



