তোমার জন্য পবিত্র করেছি হাত
[পুত্র অনুপ্রাসকে]
তোমার জন্য আমি তুলেছি হাত স্রষ্টা সকাশে
প্রার্থনায় পবিত্র করেছি আমার যাপিত জীবন
তোমার জন্য আমি নীতি আর মানবতা প্রকাশে
শুদ্ধ সত্য আর সুন্দর করেছি মন।
তুমি সুস্থ্ থাকো__দুবেলা দুমুঠো ভাত খাও
এই জন্য আমি করজোড়ে ভিক্ষা মাগি প্রভুর নিকট
সহি সালামতে যাক তোমার জীবন__না খাও ফাও
জীবনে তোমার কোন বালাই না আসুক, হিংস্রবিকট।
তোমার জন্য আমি আমার চাওয়াগুলো বন্দি রেখেছি মনের দেরাজে
শুধু তুমি ভালো থাকো_সুস্থ থাকো__শুধু আমার এই টুকু চাওয়া
তুমি শুধু সত্য সুন্দর হও, মানবিক হও__এই টুকু পাওয়া :
আর আমি কিছু চাইনা, না দিক কিছু প্রভু, এই ধরার মাঝে।
তোমার জন্য আমি পবিত্র হয়েছি , প্রার্থনায় তুলেছি হাত
হে প্রভু আমার সন্তানের জন্য শুধু দাও এতটুকু সুন্দর বরাত।
২০.১২.২০১৩
Like · · Share · 2 seconds ago near Dhaka ·

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



