কবিতা সাত রাজার ধন
শাফিক আফতাব ...............
কবিতার জন্য আপন করেছি পর,
থাকি আজ ভাঙা চালার 'পর ;
কবিতার জন্য পুঁজিহীন জীবন,
দুঃখ দৈন্য দশা উৎসারণ ;
কবিতার জন্য পথের ভিখিরি আজ,
কবিতার জন্য জীবনের এই কারুকাজ ;
কবিতার জন্য তবু বেঁচে আছি,
আনন্দের সাথে খেলি কানামাছি ;
কবিতা আমার সাত রাজার ধন,
কোল ঘিরে বসে থাক অমূল্য রতন।
কবিতা তুমি ছেড়ে যাবে না কোনদিন,
খাও বা না খাও থাকো আমার থাক যত ঋণ ;
থাক আমার যত অভাব,
থাক আমার যত পরাভব ;
কবিতা, অন্ধের ষষ্টি তুমি আমার ;
আমার চেয়ে সুখী থাকবে, সাধ্য আছে কার ?
২১.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



