তবু ভালোবাসা হয়ে যায়
[ শাফিক আফতাব ]
তোমাকে ভালো না বাসতে না বাসতে কত ভালোবেসে ফেলেছি,
তোমার কাছে না যেতে না যেতে কত কাছে গিয়েছি,
তোমাকে ঘৃণা করতে করতে বীণায় তুলেছি সুর __
তোমার দূরে যেতে যেতে কত নিবিড় কাছে এসে পড়েছি।
প্রথমত ভালোবেসেছি তোমার দেহ ;
দেহ ছুঁয়ে ভালোবাসা চলে যায় মনের গহীনে,
মনের গহীন ছুঁয়ে ভালোবাসাগুলো চলে যায় অনন্তের পথে __
আমি বিভোর সেই অদৃশ্য ভালোবাসার টানে। পবিত্র প্রভাতে।
তোমার থেকে দূরে যাবো বলে,
তোমার থেকে নির্বাসিত হবো বলে,
তোমাকে আর ভালোবাসবো না বলে __ মনে দিয়েছি সীমানা প্রাচীর
তবু নির্বিশেষে আমি হয়ে গেলাম তোমার একান্ত নিবিড়।
আজ দৈন্য অর দুর্দিনে, ঝঞ্ঝায় আর তাণ্ডবে তুমি এক অনুপম অনুষঙ্গ আমার
শিশুর মতোন ক্রোড়ে মুখ লুকিয়ে পাই অনন্তের স্বাদ, পাই পুলক অমরার।
২১.২০.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



