সংহারক
[শাফিক আফতাব]
সুপ্তবৃত্তি বিকাশের জন্য বই খাতা কলম হাতে নিয়েছিলাম আমরা
পরিবর্তে করি কামবৃত্তি চর্চা
আর হিসেব করি মাসিক কত খর্চা
টাকা বাগাতে প্রয়োজনে তুলে ফেলি তৃণমূলের গায়ের চামড়া।
আমরা থাকি শীতাতপনিয়ন্ত্রিত রুমে__আরাম ঘুমে
ওদিকে রোদে পুড়ে জলে ভিজে খেটে পরে আমাদের মৃত্তিকা-মানব
তাদের রক্তের নির্যাস লুটে নিতে আমরা হই কখনো দানব
উৎসব করি নীল লাল দীপাবলি, জ্বালাই উৎসবের গোধূমে।
আমরা আবার সতেজ ভাষণে মুখরিত করি ডাকবাংলোর মাঠ
আমরা অনুষ্ঠানের শুরুতে পবিত্র গ্রন্থ থেকে করি নান্দীপাঠ
আমরা আবার সাদা পাজামা আর পাঞ্জাবী পড়ি কিংবা মেরুণকোট
আমরা আবার রাতের নির্জনে ছিঁড়ে ফেলি সুন্দবীর পেডিকোট।
আমরাই কিন্তু শিক্ষিজন, দেশের ভবিষ্যত__ঐতিহ্যের ধারক
আমরাই লুটে খাই অন্যের অধিকার, অথচ আমরা সেরা সংহারক।
২২.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



