এক সময় ভালোবাসা ছিলো ঘাসের শিশির
।। শাফিক আফতাব ।।
এক সময় তুমি মনে হতে ভালোবাসার টানে,
এখন মনে হও বেদনার বানে ;
এক সময় তোমাকে ভেবেই সারাদিন __
এক সময় তোমাকে পেয়ে বেড়ে যেতে ভালোবাসার ঋণ।
এক সময় তুমি ছিলে অপরিহার্য __
দেহের সাথে অাত্মা যেমন মিশে থাকে ;
এথন অবশ্য আমি তোমার আর্য
আর তুমি আবহমানতার নদীর বাঁকে বাঁকে।
এক সময় টই টই তই তই ঘুরেছি তেপান্তর
এক সময় আমি ছিলাম তোমার অন্তর
এক সময় ভালোবাসা ছিলো ঘাসের শিশির মতোন সজিব
এখন ভালোবাসা জীবনের দূরতম দ্বীপ।
এখন তুমি আমার নিত্য ব্যবহার্য এক টুথপেস্ট ;
এখন তুমি হালকা, ফিকে ; আমি তোমার পে ইন গেস্ট।।
২২.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



