বিরোধে জড়াই না আমি __প্রেমেতে জড়াই
।। শাফিক আফতাব ।।
শিশুর মতোন অবিকল অনুগত হয়েছিলাম তোমার
নিরন্ন ক্ষুধিতের মতোন কাতর হয়েছিলাম ;
বহুবিরহের পর দীর্ঘ কারাবাস শেষে আমি তোমার
ভালোবাসার পেতে অনুগত ছাত্র হয়েছিলাম।
তোমার কাছে থাকে ক্লান্তিনাশক, থাকে আনন্দ, পুলক ;
তুমি নিমিষেই চনমনে করে দাও যুবকের পুড়ে যাওয়া মন,
তুমি ফুঁ দিলে দুলে ওঠো আমার সমস্ত পালক __
তুমি কাছে এলে অন্তগুঢ়তায় শাশ্বত সুন্দর অনুরণন।
ফলত বিরোধে যাই না অামি, তোমার পারতপক্ষ্যে ;
আমার পছন্দ অপছন্দ মন্দ আর ভালোগুলো রাখি অলক্ষ্যে,
তোমার ভালোলাগায়, ভালোবাসায় অনুগত হই__
শিশুর হাসি হেসে অামি তোমার বুকেতে লুকোই।
বিরোধে জড়াই না আমি __প্রেমেতে জড়াই
শাশ্বত সুন্দর আনন্দে পুলকে আমি অনন্তে হারাই।
২৩.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



