আমাকে কেউ কেনো ভালোবাসে না
।। শাফিক আফতাব ।।
আমাকে কেউ কী কী কারণে ভালোবাসতে পারেনা সেটা আমি জানি,
প্রথমত আমার বাবার নন কোনো সরকারি চাকুরে কিংবা শিল্পপতি ;
দ্বিতীয়ত টাকা নেই অঢেল, জমিজোত কিংবা মন্ত্রীর পিয়নী,মাস্তানি;
কিংবা নেই মেধা, চ্যানেল, সরকারি ক্যানেল, আর আধুনিক রতি।
তৃতীয়ত লজ্জা আছে চোখে, মেয়েদের মুখের দিকে অবিকল চাইনা __
গেঁয়ো ছেলের মতোন হাঁটু গেঁরে কথা বলি আঞ্চালিক ভাষার শব্দে,
চতুর্থত বাংলাভাষাকে ইংরেজী স্টাইলে জিহ্বা বাঁকিয়ে বলতে পারিনা
দামী দামী শাড়ি, গহনা, উপহার, কিংবা চাইনিজে যাইনা অব্দে অব্দে।
আমাকে কেউ কী কী কারণে ভালোবাসতে পারেনা, তা আমি জানি ;
আমি নিজে একজন বেকার মানুষ, ইনকাম নেই, নেই মাস্তানি __
টেন্ডার বাগিয়ে, মানুষকে হাঁকিয়ে তুলিতে পারিনা টোল আর চাঁদা ;
আমি পুঁজিহীন জীব, ব্যালেন্সহীন মানুষ, অবিকল অকর্মণ্য, গাদা।
আমাকে কেউ কেউ কী কী কারণে ভালোবাসেন, আমি তা জানি ;
না আমি তা বলবো না, কষ্ট বাড়বে, চোখের জলে ভিজে যাবো আমি।
২৩.১২.২০১৩
সর্বশেষ এডিট : ২৩ শে ডিসেম্বর, ২০১৩ বিকাল ৩:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



