কামনাঘন ক্ষণ
।। শাফিক আফতাব ।।
কমলার খোসা খুলে গেলে দেখো যে স্পর্শের সুন্দর,
অনুভবের ঘ্রাণে আসে বর্ষার কদমের ঝুরঝুরে পুলক,
তোমার গঠনে, পঠন, পাঠনে মুখরিত হয় আমার কান্দর ;
চোখে চোখ রাখি, হৃদয়ে হৃদয়__নড়ে ওঠে নাকের নোলক।
প্রকৃতির এক অপরূপ রূপ তোমার__দর্শনে প্রেমের ধূপেরা
হৃদয়ে আমার হয় সাজবাতি__ তুমি হয়ে আসো প্রতীতী ;
সজিব ডালপাতা সরে গেলে নড়ে ওঠে মনোহরা :
তোমার আমার মাঝখানে ফুটে উঠে সাতটি অমরাবতী।
রক্তগুলো ভিতরে টববগ করে ওঠে__কফির ফুটন্তজল
গরমভাতের ভাঁপ ওঠে নগ্ন দেহের মেলে ধরা ফুলে
নদীর তরঙ্গ তখন থাকে বেশ আমাদের অনুকূলে
আমরা ইমারত গড়ি প্রেমের__পিছনের জীবন ভুলে।
তুমি আমি আর আমাদরে প্রকৃতির অপরূপ রূপ
অনুভবে দোহারে দুজন__আমাদের ছুঁয়ে উড়ে যায় মধুপ।
২৪.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



