শীতবিকেল : অবগাহনের শব্দমালা
।। শাফিক আফতাব ।।
কত কত শীত বিকেল জীবন থেকে সরে গেলো তুমি হলে কেমন বিবর্ণ
চারপাশের জীবনের গানে ভালাবাসায় ব্যঞ্জনায় মুখরিত হলো আমার কর্ণ
তোমার ভালোবাসাগুলো পুরোনচালর ভাতের মতোন সুগন্ধি ছড়ালো
আজকের শীতে বিকেলে মনে পড়ে সেইসব বিকেল আমার চোখদুটো ছলোছলো।
শীতের কত কত বিকেলে ভালোবাসার উত্তাপে দিয়েছিলে হৃদয়ের সুবাস
আমাদের প্রেমের যাদুর স্পর্শে আকাশে উড়ে যেতো ঝাঁক ঝাঁক বালিহাঁস
আমাদের প্রেমের সুঘ্রাণে শীতের পুরোটা বিকেলে মগ্নতার আবেশে মুখরিত হতো
তোমার চোখের তারা থেকে অজস্র নীল প্রজাপতি অবিরাম বেরুতো।
কতদিন পর আজ শীত বিকেলে তুমি নেই ফিরে এলো তোমার ভালোবাসা হৃদয়
ফিরে এলো তোমার সমস্তপ্রেম, ভালোবাসার পুষ্প, ফিরে এলো অবগাহনের শব্দমালা
ফিরে এলো শীতে বিকেলের সেই কত কত মধুময় নির্জনতা আর নিঝুম নিরালা
আজ যেন আমার যৌবনবেলাকার প্রথম সূর্য হলো উদয়।
শীত বিকেলে প্রিয়তমা তুমি ফিরে আসো শীতের গহীনের অনুপম ওমের ভীড়ে __
যদিও জীবন আমার যুগের ধকলে বিকল, হায়েনা মানুষ, সময় খাচ্ছে ছিঁড়ে ছিঁড়ে।
২৫.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



