ভালোবাসার ভৃত্য
>> শাফিক আফতাব >>
তুমি আমাকে ভালো নাও বাসতে পারতে !
তুমি আমার কাছ নাও আসতে পারতে !
তুমি আমার নিবিড় নাও হতে পারতে !
কেনো এত নিবিড় হলে ?
কেনো এত ভালোবাসলে ?
কেনো এত ব্যথা দিলে তুমি ?
আজ ভালোবেসে মনে হয় ভালোবাসা ঠিক হয়নি,
আজ কাছে এসে মনে হয় নিবিড় হওয়া ঠিক হয়নি,
আজ তোমাকে পেয়ে মনে হয়__এত সহজ তুমি ?
ভালোবাসলে, ব্যথা দিলে, কাতির্কের ভূমিতে রবিশস্যের চাষাবাদে
ভরপুর করলে ক্ষেত __
ভালোবাসার ফসল ঘরে তুলে ভোগ করলে।
আদিম এক কৃষক আমি খেটে খেটে সাড়া হলাম
ভালোবাসার ছলে তুমি আমাকে ভৃত্য বানালে।
২৫.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



