তোমাকে নিয়েই আমার শিল্পকার্য
।। শাফিক আফতাব ।।
তোমার স্পর্শে বৃত্তি মেলে ফুল,
তোমার স্পর্শে আমার যত ভুল।
তোমার স্পর্শে পৃথিবীর যত সুখ,
তোমার স্পর্শে পরিপূর্ণ শূন্য বুক।
তোমার স্পর্শে গানে সুর আসে,
তোমার স্পর্শেই কত ঘ্রাণ বসন্ত বাতাসে !
তোমার চোখে থাকে সাতটি অমরাবতী,
দৃষ্টির বিচ্ছূরণে বিশ্বাসী ও প্রতীতী।
তোমাকে পেয়ে জীবন ধন্য হলো,
তোমাকে পেয়ে জীবন বন্য হলো,
তোমাকে পেয়ে জীবন পূর্ণ হলো,
তোমার ব্যথায় জীবন ছলোছলো __
তুমি তবু একটি অঙ্গ অপরিহার্য ;
তোমাকে নিয়েই আমার শিল্পকার্য।
২৫.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



