গোলাপটি হাতে নিতেই দেখি জেসিকার চোখ থেকে অজস্র নীল প্রজাপতি উড়ে যাচ্ছে অনন্তের পথে,
----------------------------------------------------------
জেসিকা ভালোবাসলো আমাকে__খবু করে,
বিরাট গরু ছাগলের হাটে ষাড়কে যেভাবে খুঁটিয়ে খাটিয়ে কিনে গেরস্ত __
অমন পর্যবক্ষণে কিনে যেন ভালোবাসলো।
আমার দৈহিক গঠন ঠিক আছে কি-না?
আমার চোখ দুটো ছোট বড় কি- না ?
আমার হাতের আঙুল লাউডুগির মতোন কি - না ?
আমার দৃষ্টিতে কোনো ইতরামির গন্ধ আছে কি -না ?
আমার দাঁতগুলো পরিস্কার কি- না ?
আমি কোন ভাষায় কথা বলি ?
আঞ্চলিকতার দোষে দুষ্ট কি-না ?__সব খুঁটে খুঁটে দেখলো আমাকে
তারপর দিলো একটি গোলাপ।
আমি গোলাপটি হাতে নিতেই দেখি জেসিকার চোখ থেকে অজস্র নীল প্রজাপতি উড়ে যাচ্ছে অনন্তের পথে,
ভাবলাম : ভালোবাসার জন্য দৈহি গঠনপ্রণালী দরকার
ক্রটিহীন যন্ত্রের মতোন__কেনোনা বিকল বিমান আকাশে উড্ডিন হলে ভেঙে চুরে পড়বে না ভূতলে
তাই কি জেসিকা আমাকে নিয়ে অনন্তের পথে যেতে আমার সব খুঁটে খুঁটে দেখলো ?
২৬.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



