তুমি ভালোবাসলে সোনার ফসলে ভরে যায় মাঠ, পুলকের দানায়
__শাফিক আফতাব
তুমি সম্মুখে এলে চোখের বস্ত্র খুলে যায় __
এক নগ্নসুন্দর নান্দনিকতার শরীর ছুঁয়ে উষ্ণতার ভাঁপ ওঠে
আর ব্যবহার্য সাদাকালো কথাগুলো অবিকল গোলাপ কলি হয়ে যায় __
হৃদয় আমার আনন্দগুলো খায় খায় খুঁটে খুঁটে।
তুমি এক আশ্চর্য যাদুর পুতুল !
বাজিকরের হাতে যেমন ডিম থেকে নিমিষেই ফুটফুটে ছানা হয় __
বাতাসে যেমন নদীর জলেরা বিনাকারণেই করে কুলকুল,
তোমার সাথে আামার অবিকল অন্বয়।
আলোবাতাসের ভীড়ে তোমার এক রূপ :
অথচ পউয়ের আঁধারে তুমি বাজিকরের যাদুটোনায় অন্যরকম,
তোমার দেহ থেকে তখন ঝরে আবহমান প্রেমের ধূপ __
তখন তুমি যাদুমন্ত্রে সুন্দর, অপরূপ আর অনুপম।
তুমি সম্মুখে এলে চোখের বস্ত্র খুলে যায় আমার, আবরণ খুলে যায় __
তুমি ভালোবাসলে সোনার ফসলে ভরে যায় মাঠ, পুলকের দানায়।
২৬.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



