ভূ-খণ্ডে, ভাষায় ভুলে যাও ভালোবাসার ভেদ
।। শাফিক আফতাব ।।
ভূ-খণ্ডে, ভাষায় ভুলে যাও ভালোবাসার ভেদ
জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে এক সমান্তরাল সরল রেখায় উদার মনে করো
মনে করে সাদা কালো আর উচু নিচুতে নেই কোনো প্রভেদ
পুরো পৃথিবী তুমি নিজের মনের করো।
তবেই থাকবেন না__ভূখণ্ড নিয়ে সীমান্ত মামলা
তবেই থাকবেন না__হিন্দুমুসলিম জাতিভেদ
তবেই থাকবেনা ভাষায় ভায়ায় ধ্বনিবিপর্যয়, দ্বন্দ্বে জড়াবে না শিল্পকলা
দেখবে মানুষে মানুষে ভাই ভাই__মরে যাবে যত আছে ক্ষোভ খেদ।
আজ আমরা ক্ষমতার লড়াইয়ে পশুর মতোন হিংস্র
আজ আমাদের হাতে অত্যাধুনিক পিস্তল, বোমা আর ক্ষেপনাস্ত্র
আমরা মানবতা ভুলে যুদ্ধ যুদ্ধ খেলা করি
আজ আমরা মিথ্যার ইমারত গড়ি।
শুনহে মানবসন্তান, সাধের শরীর কেটে বের করো দুফোটা রক্ত
দেখো, পুরো পৃথিবীর মানুষ, এক হয়ে গেছে রুধির জলে, মনে হবে বিভক্ত ?
২৬.১২.২০১৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



